Posts

Showing posts with the label আর্তনাদের কবিতা

বন্ধু

Image
রক্ত আজিকে বন্য হে মোর বন্ধুসম ভাই আমিতো অবাক মৃত্যু শোকে হয়েছি আজিকে ছাই হয়েছি পাষাণ মাটির মূর্তি হৃদয় বিহীন মানুষ লেশ নেই আজ খোদ জীবনের উড়িয়ে দিয়ে ফানুস কি আর হবে ব্যার্থ চেষ্টা, অন্ধ হাতছানি মনুষত্বের উড়ছে ধ্বজা শত্রুর কপোতখানি আমিই শ্রেষ্ঠ ভগবান পুজি ওরা করে হাহাকার আপন মানুষ হারিয়ে আজিকে শোকাগ্র কতকাল যথার্থ তার মর্যাদা আমি বুঝিনি কভু কালে হারিয়ে গিয়াছে যত আশা মর অথৈ মাটির তলে কে আনিবে তাহার শান্তির বাণী মলিন তাহারি বেশ সুশীতল তার ছায়াতল জুড়ে পুরনো সবই যে শেষ হেথায় তোমরা বুঝিয়ে দিয়েছ আমার আসল রূপ মানুষ নহে হে পাষাণ মাটির মূর্তি জমেছে খুব আমার বক্ষ পাথরসম বলিছে কেহ মুখে করুণা করেছি যতবার তার শোকেও কেঁদেছি ভেসে আমি তো নই হে খুনির দায়ে যুবকের চিৎকার রক্ত আমার আমারই মতো দোষ করেনি কোনোকাল রক্তিম তুমি লাল বিপ্লব ঝলসানো প্রতিবিম্ব বৃষ্টির ফলে ধুয়ে গেছে সেই কবেকার পদচিহ্ন আমি দোষী নই আমি নির্দোষ এ কথা বলব কাকে শোনবার মত লোক নেই আর আমার গহীন ফাঁকে আসামী নই আমি নির্দোষ বলে কতো দেব আর প্রমাণ ফাঁসির মঞ্চে ঝুলিয়া মরিছে আমার নিথর প্রাণ কেউ প...